কবে শপথ নেবেন উপনির্বাচনে জয়ী দুই বিধায়ক?
বিধানসভা 'উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথ কবে, সব জানা যাবে কাল'। কেউ যদি ভাবেন আমরা অসহায়, তাহলে ভুল ভাবছেন। বিধানসভা রাজ্যপালের উপর নির্ভর করে না। জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
কাল বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছেন অধ্যক্ষ। এদিকে আজও নিজেদের শপথের জন্য ধর্নায় রয়েছেন দুই নবনির্বাচিত প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার।
প্রসঙ্গত, দুই বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন দুই তৃণমূল প্রার্থী। একজন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি ও অপরজন রেয়াত হোসেন সরকার। কিন্তু এই দুই বিধায়কের শপথ গ্রহন নিয়ে চলছে টালবাহানা।
গত ৪ জুন লোকসভা নির্বাচনের সঙ্গেই ফল ঘোষণা হয়েছিল বরাহনগর এবং ভগবানগোলা উপনির্বাচনের। দীর্ঘ এক মাস কেটে গেলেও ওই দুই উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকারের শপথ নেওয়া সম্ভব হয়নি। কারণ, শপথগ্রহণ প্রক্রিয়া নিয়ে রাজভবনের সঙ্গে মতপার্থক্য হয়েছে শাসকদলের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ