Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিদায় নিল ভারতের ছোট্ট হলুদ পাখি কু

বিদায় নিল ভারতের ছোট্ট হলুদ পাখি কু

Koo


বিদায় নিল ভারতের ছোট্ট হলুদ পাখি। সোশ্যাল মিডিয়া অ্যাপ এক্স সাবেক twitter তার ঠিক অনুরুপে ভারতে চালু হয়েছিল কু অ্যাপ। কিন্তু এবার সেই হলুদ পাখি সমৃদ্ধ কু অ্যাপ বন্ধ হয়ে গেল ভারতে।

'কু' অ্যাপের প্রতিষ্ঠাতা (Koo- India's Twitter Rival App) ছিলেন অপরামেয় রাধাকৃষ্ণ এবং মৈয়াঙ্ক বিদ্বতকা। এই দুই প্রতিষ্ঠাতাই জানিয়েছেন, ট্যুইটার মাধ্যমের ভারতীয় প্রতিদ্বন্দ্বী 'কু' অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে। অংশীদারিত্বে অসফল হওয়া এবং প্রযুক্তি সংক্রান্ত অতিরিক্ত খরচকেই 'কু' অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে দেখিয়েছেন এই দুই প্রতিষ্ঠাতা।

ভারতে কু অ্যাপ (koo) চালু হওয়ার পর এর উত্থান ছিল চোখে পড়ার মতো। কার্যত টুইটার এর প্রতিদ্বন্দ্বী রূপেই তৈরি হয়েছিল কু। টুইটারে ছিল নীল পাখি ও কু অ্যাপে ছিল হলুদ পাখি। কু অ্যাপের জনপ্রিয়তাও বাড়ছিল দিন দিন। ক্রিকেটার কোহলি থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরাও কু ব্যবহার চালু করেছিল। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code