Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা পৌরসভার পক্ষ থেকে ফুটপাত ব্যবসায়ীদের রাস্তা থেকে সরাতে বিশেষ অভিযান

দিনহাটা পৌরসভার পক্ষ থেকে ফুটপাত ব্যবসায়ীদের রাস্তা থেকে সরাতে বিশেষ অভিযান

dinhata municipality



দিনহাটা পৌরসভার পক্ষ থেকে ফুটপাত ব্যবসায়ীদের রাস্তা থেকে সরাতে বিশেষ অভিযান। বুধবার সকাল ১১:৩০ মিনিট থেকে দিনহাটা পৌরসভার পক্ষ থেকে এই অভিযানে নেওয়া হয়।

এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেস্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, তৃণমূল নেতা বিশু ধর থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

মূলত এদিন ফুটপাত ব্যবসায়ীদের শেষবারের মতো ফুটপাত থেকে কিছুটা দূরে নিজেদের দোকান সরিয়ে নেওয়ার কথা জানানো হয় পৌরসভার পক্ষ থেকে। পাশাপাশি তাদের আরো জানানো হয়, যদি আজকের পর তারা ফুটপাত থেকে তাদের নিজেদের দোকান কিছুটা দূরে সরিয়ে না নিয়ে যায় তবে সেইসব ফুটপাত ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ ব্যাবস্থা গ্রহণ করতে বাধ্য হবে দিনহাটা পৌরসভা।

উল্লেখ্য বেশ কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাত দখল মুক্ত করতে নির্দেশ দেন রাজ্যের সমস্ত পৌরসভা কে, সেই মোতাবেক এই অভিযান বলে জানান পৌরপিতা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code