হার্দিক নন, T20-র নেতৃত্বে সূর্য কুমার যাদব
রোহিতের অবসরের পর টি২০-র নেতা হিসেবে অটোমেটিক চয়েস ছিলেন হার্দিক। তবে তাঁর ফিটনেস সমস্যা এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নেতৃত্ব-প্রাপ্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে অধিনায়কত্ব পেলেন না হার্দিক। টি২০ ফরম্যাটে আপাতত ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক করা হল সূর্য কুমার যাদবকে।
শ্রীলঙ্কা সিরিজ থেকেই টি২০-র নতুন নেতা হিসেবে ঘোষণা করা হল সূর্যকুমার যাদবের নাম। ২০২১-এ টি২০ আন্তর্জাতিকে অভিষেকের পর স্বল্প দৈর্ঘ্যের ফরম্যাট শাসন করেছেন সূর্য। হাঁকিয়েছেন চারটে শতরান, ১৯ অর্ধশতরান। তাঁর ঝুলিতে ইতিমধ্যেই ২৩০০ রান। জাতীয় দলকে স্বল্প সময়ের জন্য সাতটা টি২০-তে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক থাকাকালীন একটা শতরান সহ ৩০০ রান করেছেন।
টি২০ স্কোয়াড:
সূর্যকুমার যাদব, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, অর্শদীপ সিং, খলিল আহমেদ, মহম্মদ সিরাজ
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ