BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

NEET Scam: সর্বভারতীয় মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

NEET Scam: সর্বভারতীয় মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

neet scam supreme court




লোকসভা নির্বাচনের ফলাফলের দিনই প্রকাশিত হয় মেডিক্যালে ভর্তির প্রবেশিকা পরীক্ষার ফলাফল। আর এই ফলাফল প্রকাশিত হওয়ার পরই একাধিক অভিযোগ উঠতে দেখা যায়।


মূলত যে বিষয়গুলি নিয়ে অভিযোগ-


মেডিক্যালে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট (NEET) হয় মোট ৭২০ নম্বরের। এক একটি প্রশ্নের মান চার। আবেদনকারী জানিয়েছেন, নিটের ফলে দেখা গিয়েছে, অনেক পরীক্ষার্থী ৭১৯ বা ৭১৮ নম্বর পেয়েছেন। তাঁর প্রশ্ন, এক একটি প্রশ্নে চার নম্বর করে থাকলে কী ভাবে কোনও পরীক্ষার্থী ওই নম্বর পেতে পারেন।


শুধু এই নাম্বার নয় আরও অভিযোগ উঠেছে মেডিক্যালে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট (NEET) নিয়ে । কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ,নিটে ৬৭ জন পরীক্ষার্থী ৭২০ নম্বরে ৭২০ পেয়ে শীর্ষস্থান অধিকার করেছেন। তাঁদের মধ্যে ছ’জন একই পরীক্ষাকেন্দ্রের। তিনি এ-ও দাবি করেছেন যে, নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। এই আবহে ৬৭ জনের প্রথম স্থান অধিকার করার বিষয়টি ‘সন্দেহজনক’। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীও দাবি করেছেন, নিট পরীক্ষায় ‘দুর্নীতি’ হয়েছে। NTA যদিও এই অভিযোগ মানেনি।


সর্বভারতীয় মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায় (NEET) পেপার ফাঁসের অভিযোগ নিয়ে যখন তোলপাড়, সেই সময় নতুন করে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ সর্বভারতীয় মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট (Supreme Court) ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA-কে নোটিশ জারি করেছে।
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy