দুর্ঘটনার কবলে চারটি গাড়ি ,মৃত ১
দুর্ঘটনার কবলে চারটি গাড়ি ,মৃত ১।শনিবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের গণেশ মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর নাগাদ কলা বোঝাই একটি ছোট গাড়ির সাথে একটি লরির সংঘর্ষ হয়। এর পরপরই ওই একই জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে আরো একটি ছোট গাড়ি এবং লরি। প্রথম দুর্ঘটনাটি ঘটার পর চালকরা পালিয়ে গেলও, পরবর্তী দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছোট গাড়ির চালকের। তাকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি সহ পুলিশ কর্মীরা।
স্থানীয়দের দাবি, এই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে এর আগে বহুবার প্রশাসনকে জানানো সত্ত্বেও ডিভাইডারের ব্যবস্থা করেনি। ডিভাইডার থাকলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। ইতিমধ্যে চারটি গাড়িকেই আটক করেছে পুলিশ। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ