ব্যাটে হার্দিক-বলে কুলদীপ, বাংলাদেশকে হারিয়ে সেমিতে এক পা রাখলো ভারত
সুপার এইটের ম্যাচে আজ বাংলাদেশকে ১৯৭ রানের টার্গেট দেয় ভারত। কিন্তু কুলদীপ এর দাপট বাংলাদেশকে জয়ের স্কোরে পৌঁছাতে বাঁধা দেয়। আজ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সুপার এইটের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক।
প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের ইনিংস গড়ে ভারতীয় ব্যাটাররা। এদিন ভারতীয় ব্যাটারদের হয়ে ওপেন করতে নামেন রোহিত ও কোহলি। ১১ বলে ২৩ রান করে ফেরেন রোহিত। কোহলিকে সঙ্গে দিতে আসেন পন্থ। কোহলি ৩৭, পন্থ ৩৬ রান করেন। তবে এদিন ব্যর্থ হলেন গতদিনের ম্যাচের নায়ক সূর্য। মাত্র ৬ রান করেন এদিন। শিবম দুবের ৩৪ ও হার্দিক পান্ডিয়ার ২৭ বলে ৫০ রানের দুর্দান্ত ইনিংসে ভর ১৯৬ রানের ইনিংস গড়েন ভারত। অক্ষর করেন ৩ রান। বাংলাদেশের হয়ে তানজিম হাসান শাকিব ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন। একটি উইকেট নেন শাকিব।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৬ রানে আটকে যায় বাংলাদেশ। ৫০ রানে হারে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন শুরু থেকে বড় শট খেলার চেষ্টা করলেও লিটনকে ফিরিয়ে ধাক্কা দেন পান্ডিয়া। লিটন করে ১৩ রান। তানজিদ (২৯), তৌহিদ হৃদয় (৪) ও শাকিব (১১)-কে ফেরান ভারতের বাঁহাতি স্পিনার কুলদীপ। অধিনায়ক শান্তকে ৪০ রানে ফেরান বুমরাহ। ২৪ রানে রিশাদকেও ফেরান বুমরাহ। এদিকে অর্শদীপ ও তোলেন দুই উইকেট। মাহমুদুল্লাহ ও জাকিরকে ফেরান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৫০ রানে ম্যাচ জেতে ভারত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ