Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভুবির দাপটে রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে হারিয়ে জয় হায়দ্রাবাদের

ভুবির দাপটে রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে হারিয়ে জয় হায়দ্রাবাদের

RR vs SRH


টান টান উত্তেজনায় শেষ বলে সানরাইজার্স হায়দ্রাবাদকে জেতালো ভুবেনশ্বর কুমার। রাজস্থানের শেষ বলে দরকার ২ রান। আর স্ট্রাইকে তখন পাওয়েল। বল হাতে ভুবেনশ্বর কুমার। গোটা ক্রিকেট প্রেমীরা তখন শেষ বলের ভাগ্য দেখার অপেক্ষায়। শেষ বলে ভুবির বলে এলবিডব্লিউ হয়ে যায় পাওয়েল। রিভিউ নিলেও কাজে আসেনি রিভিও। শেষমেষ ১ রানে জয় ছিনিয়ে নেয় হায়দ্রাবাদ।



এদিন প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রান তোলে হায়দ্রাবাদ। হেড ৫৮, নীতিশ ৭৬ ও ক্লাসেনের ৪২-এই ভর করে এই স্কোর গড়ে হায়দ্রাবাদ। রাজস্থানের হয়ে আবেশ খান ২টি ও সন্দীপ শর্মা ১টি উইকেট নেন।



জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান তোলে রাজস্থান। এদিন বাটলার, স্যামসন খালি হাতে ফিরলেও যশোয়ালের ৬৭, রিয়ানের ৭৭ রান, পাওয়েলের ২৭ রানের ইনিংস রাজস্থানকে লক্ষ্যের কাছে নিয়ে যায়। কিন্তু ইনিংসের শেষ বলে ২ রান করতে ব্যর্থ হয়ে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন পাওয়েল আর তাতেই ১ রানে ম্যাচ জিতে যায় হায়দ্রাবাদ। ভুবনেশ্বর ৩টি, নটরজন ও কামিন্স ২টি করে উইকেট নেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code