Advertisement

Weather Update: মিলবে কি গরম থেকে স্বস্তি? জানুন আবহাওয়ার খবর

Advertisement
Weather Update: মিলবে কি গরম থেকে স্বস্তি? জানুন আবহাওয়ার খবর 

weather hot girl with umbrella


Sangbad Ekalavya, 14 May: 

প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা উত্তরে । দীর্ঘদিন থেকে দেখা নেই বৃষ্টির । বিক্ষিপ্ত ভাবে উত্তরের কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হলে তা অপর্যাপ্ত। উত্তরবঙ্গে ক্রমশই বেড়ে চলেছে উষ্ণতার পারদ। তীব্র দাবদাহে একদিকে যেমন কৃষিতে খারাপ প্রভাব পড়ছে তেমনি দীর্ঘদিন থেকে অনাবৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ ।


তবে স্বস্তির খবর শোনালো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ। আবহাওয়া বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে - আগামী ১৫ ও ১৯ মে আকাশ মূলত মেঘলা, এবং ১৬ থেকে ১৮ মে মূলত পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা আছে।


কোচবিহার, আলিপুরদুয়ার - আগামী ১৫ ও ১৮ মে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি, ১৬, ১৭ ও ১৯ মে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।


জলপাইগুড়ি- আগামী ১৫, ১৭ ও ১৮ মে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি, ১৬ ও ১৯ মে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।


উত্তর দিনাজপুর- আগামী ১৫, ১৬ ও ১৯ মে বিক্ষিপ্ত ভাবে খুব হালকা থেকে হালকা বৃষ্টি, ১৭ ও ১৮ মে বৃষ্টির সম্ভাবনা নেই।



Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ