KKR vs MI: থেমেছে বৃষ্টি? কখন শুরু হবে কলকাতা-মুম্বাই ম্যাচ?
আজ কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। খেলা শুরু না হতেই শুরু হয় বৃষ্টি ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু করাই সম্ভব হয়নি আজ। ইতিমধ্যে থেমে গেছে বৃষ্টি। ৯টা ১৫ মিনিটে শুরু হওয়ার কথা ম্যাচ।
সময় নষ্ট হওয়ায় কমল ম্যাচের ওভার সংখ্যা। জানানো হল, সন্ধ্যা সাতটায় যে টস হওয়ার কথা ছিল, তা হবে রাত ৯টায়। টসের সঙ্গে ম্যাচ শুরুর আধ ঘণ্টার ফারাক থাকে। তবে সময় বাঁচাতে সেই ফারাক কমিয়ে ১৫ মিনিটে নামিয়ে আনা হয়েছে। রাত ৯.১৫-তে শুরু হবে ম্যাচ।
২০ ওভার নয়, দুই দল খেলবে ১৬ ওভার করে প্রতি ইনিংস। টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাই ইন্ডিয়ান্স ইমপ্যাক্ট সাব: রোহিত শর্মা, শামস মুলানি, শিবালিক শর্মা, মোহাম্মদ নবী, কুমার কার্তিক
কলকাতা নাইট রাইডার্স ইমপ্যাক্ট সাব: অনুকুল রায়, বৈভব অরোরা, সুয়শ শর্মা, রহমানুল্লাহ গুরবাজ, আংক্রিশ রঘুবংশী
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ