গুজরাত টাইটান্স ৩ উইকেটে হারাল রাজস্থান রয়্যালসকে
জয়পুরের স্বামী মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতে প্রথম ফিল্ডিং করতে নামে গুজরাট টাইটানস। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৯৬ রান তোলে রাজস্থান রয়্যালস। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খরচ করেই লক্ষ্যে পৌঁছায় গুজরাট টাইটানস।
রাজস্থান রয়্যালসের ১৯৬ রানের ইনিংসে ছাপ ফেলেন স্যামসন ও রিয়ান পরাগ। স্যামসনের অপরাজিত ৬৮ ও রিয়ানের ৭৬ এবং যশোয়ালের ২৪ রানের ইনিংসে ভর করেই এই রান তোলে রাজস্থান। পাঞ্জাবের হয়ে জনসন, মোহিত ও উমেশকে একটি করে উইকেট নেয়।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার গিল ও সুদর্শনের দুরন্ত ব্যাটিং জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল গুজরাটকে। সাই করে ৩৫ ও গিল ৭২। রশিদের ২৪ ও রাহুলের ২২-ও বড় ভূমিকা নেয় ম্যাচে। ৭ উইকেট খুইয়ে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় গুজরাট। রাজস্থানের হয়ে কুলদীপ ৩টি, চাহার ২টই উইকেট নেয়। টুর্নামেন্টে প্রথম হার রাজস্থানের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ