অবশেষে জয়ের ফিরলো মুম্বাই, ব্যর্থ পৃথ্বী-স্টাবস-পোরেলের লড়াই
হারের হ্যাটট্রিকের পর অবশেষে জয়ে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে প্রথম জয় পেল মুম্বাই। ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসকে ২৯ রানে হারাল মুম্বই।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ৫ উইকেট হারিয়ে ২৩৪ রান করে। কিন্তু মুম্বইয়ের কোনও প্লেয়ারই ৫০ রানের গণ্ডিও স্পর্শ করেননি। সর্বোচ্চ ৪৯ রান (২৭ বলে) করেন রোহিত শর্মা। দ্বিতীয় সর্বোচ্চ রান টিম ডেভিড, ২১ বলে অপরাজিত ৪৫ রান। ইশান কিষান করেন ৪২ রান (২৩ বলে)। ৩৩ বলে ৩৯ করেন হার্দিক পান্ডিয়া। শেফার্ডের ১০ বলে ৩৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২০৫-এই আটকে যায় দিল্লী। পৃথ্বীর ৬৬, স্টাবসের ৭১ ও পোরেলের ৪১ এ ভর করে মূলত এই স্কোর গড়ে দিল্লী। দিল্লীর আর কোনো ব্যাটার তেমন ভাবে খেলতে পারেনি। জেরাল্ড কটজে একাই চারটি উইকেট নেন এদিন। শেষমেষ ২৯ রানে জয় ছিনিয়ে নিল মুম্বাই ইন্ডিয়ান্স।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ