Latest News

6/recent/ticker-posts

Ad Code

নববর্ষে জয় উপহার কলকাতার, সল্ট ঝড় দেখলো ইডেন

নববর্ষে জয় উপহার কলকাতার, সল্ট ঝড় দেখলো কলকাতা 

KKR


কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস আইপিএল ২০২৪-এর ২৮তম লিগ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের ৭ উইকেটে ১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬২ রান সংগ্রহ করে নেয় কলকাতা। ২৬ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে কেকেআর।



এদিন প্রথম ব্যাট করতে নেমে রাহুল, পুরান ও আয়ুশের দাপটে ১৬১ রান তোলে লখনৌ। রাহুল তিনটি চার ও দুটি ছক্কার বিনিময়ে ২৭ বলে ৩৯ রান তোলে, আয়ুশ করে ২৭ বলে ২৯, পুরান ২টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে ৩২ বলে ৪৫ রান করেন। আর কেউই তেমন ভালো খেলতে পারেননি। কলকাতার হয়ে স্টার্ক ৩টি ও বৈভব, চক্রবর্তী, নারিন ও রাসেল ১টই করে উইকেট নেন।



জবাবে ব্যাট করতে নেমে সল্ট ও শ্রেয়সের দাপুটে ইনিংসেই ভর করে ম্যাচ জিতে যায় কেকেআর। এদিন ১৪টা চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৪৭ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন সল্ট। শ্রেয়স আইয়ার ৬টই চারের বিনিময়ে ৩৮ বলে ৩৮ রান করেন। নারিন ৬, রঘুবংশী ৭ রান তোলে। মহসিন খান একাই দুইটি উইকেট সংগ্রহ করে।



জয় দিয়েই ঘরের মাঠে কলকাতার বুকে নববর্ষ বরণ কলকাতা নাইট রাইডার্সের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code