Latest News

6/recent/ticker-posts

Ad Code

বর্ষবরণে অভিনব উদ্যোগ নিল এক ভদ্রলোক

বর্ষবরণের দিন পথ চলতি মানুষদের খাওয়ালেন ভদ্রলোক

New year celebration


পহেলা বৈশাখের দিনে পথ চলতি মানুষদের খাওয়ালেন এক ভদ্রলোক। সবাই যখন বর্ষবরণে আনন্দ উৎসব করতে ব্যস্ত, কেউ পিকনিক করছেন। কেউবা কাছেপিঠে কোথাও বেড়াতে গিয়েছেন। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন। এভাবেই বর্ষবরণের পালা চলছে।



তবে কিছুটা ব্যতিক্রমই সুব্রত বাবু, পুরো নাম সুব্রত সেন। এদিন তিনি দুপুরে শিলিগুড়ির হাসপাতাল মোড়ে পথ চলতি মানুষদের মধ্যে খাওয়ার বিতরণ করলেন। প্রচন্ড রোদের তাপে যখন বাইরে বেরোনো দায়, সেই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে পথ চলতি মানুষদের মধ্যে খাবার দেওয়া হল। 



এই বিষয়ে তিনি জানান, এরকম তিনি মাঝে মাঝেই করে থাকেন। কাজের মাঝে অবসর খুঁজে বেরিয়ে পড়েন অসহায় পথ চলতি মানুষদের মধ্যে খাওয়ার বিতরণ করতে। কোন কিছু পাওয়ার জন্য তিনি করেন না আসলে তিনি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code