দিন গড়াতেই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, চাঞ্চল্য ধূপগুড়িতে
ধূপগুড়ি, জয়ন্ত বর্মণ
সকাল থেকেই জেলায় ভোটগ্রহণ চলছিল শান্তিপূর্ন। আর দিনের শেষে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়িতে।
ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির বিনয় সাহা মোড় এলাকার ১৫/১২৪ নং বুথে। আহত বিজেপি কর্মীর নাম স্বপন দত্ত (৫২)। জানা গেছে, স্বপন বাবু ভোট কেন্দ্রের সামনে ছিলেন অযথা তৃণমূলের গুন্ডাবাহিনী তার ওপর চড়াও হয় বলে অভিযোগ।
স্বপন বাবু আরও অভিযোগ করেন, তৃনমূল কর্মী নবিয়ুল হক সহ বেশ কয়েকজন তার ওপর আক্রমণ করে এমনকি পরনে থাকা শার্ট ছিড়ে দেয়। সেখান থেকে উদ্ধার করে ধুপগুড়ি, মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত বিজেপি কর্মীকে। কর্তব্যরত চিকিৎসক জেলা হাসপাতালে রেফার করে দেন। এ ঘটনা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলা জুড়ে।
দিন গড়াতেই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, চাঞ্চল্য ধূপগুড়িতে
Posted by Sangbad Ekalavya on Friday, April 19, 2024
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ