শিবের পুজো দিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করে প্রচার শুরু করলেন সায়নী ঘোষ
সোনারপুর :
শিবের পুজো দিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করে প্রচার শুরু করলেন সায়নী ঘোষ। কবীর সুমন, সুগত বোস, মিমি চক্রবর্তী এদের সেভাবে পাওয়া না গেলেও তিনি আছেন। বিগত তিন বছর ধরে তিনি রাজনীতি করছেন।
যাদবপুরের মানুষের ভরসা তার প্রতি আছে বলে জানান তিনি। মানুষ মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের জন্য তাকে ভোট দেবেন। কেন্দ্রের বিভেদকামী সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে। এই রাজ্যে মোদির গ্যারেন্টি বলে কিছু নেই বলে জানান সায়নী ঘোষ।
রাজপুর সোনারপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বটতলা থেকে প্রচার শুরু করলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুরো এলাকা পরিদর্শন করেন তিনি।
তার সাথে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম, সাংগঠনিক প্রধান নজরুল আলি মন্ডল সহ তৃণমুল কর্মীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ