কলকাতা, সংবাদ একলব্য: রাজ্যের প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় আরও মজবুত করতে সোমবার রাজ্যের ৩৪ টি দফতরের সচিবদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী নির্দেশন দেন, ১০০ দিনের কাজ চালু করে দিতে হবে।
জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলা বাদে বাকি সব জেলায় দ্রুত ১০০ দিনের কাজ চালুর নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলায় আপাতত এই প্রকল্প শুরু করা হবে না।
সূত্রের খবর, তৃণমূল নেতৃত্ব সরকারের আমলে দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ এই দুই জেলায় ১০০ দিনের কাজ প্রকল্পে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। ভুয়ো জব কার্ড তৈরি, কাজ না করেই টাকা তোলা এবং কোটি কোটি টাকা আত্মসাতের মতো অনিয়মের অভিযোগে উঠেছিল সেই সকল অভিযোগের প্রকৃত তথ্য সামনে আনতেই আপাতত বাদ এই দুই জেলা।
উল্লেখ্য, এই দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই একসময় কেন্দ্রীয় সরকার রাজ্যে ১০০ দিনের কাজ প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে দেয়। বর্তমান সরকার দুর্নীতির তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দুই জেলায় সতর্ক অবস্থান বজায় রাখছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ