Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটার 'পিঠা কান্ডে'র অভিযোগকারীর বাড়িতে রাজ্যপাল

দিনহাটার 'পিঠা কান্ডে'র অভিযোগকারীর বাড়িতে রাজ্যপাল

দিনহাটার 'পিঠা কান্ডে'র অভিযোগকারীর বাড়িতে রাজ্যপাল

পিঠা কাণ্ডে অভিযোগকারী দিনহাটা ২ নং ব্লকের বুড়িরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হাড়িভাঙ্গা গ্রামের অভিযোগকারী মহিলা রত্না বর্মনের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এদিন দিনহাটা থেকে রাজ্যপাল সোজা বুড়িরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হাড়িভাঙ্গা গ্রামের অভিযোগকারী বিজেপি কর্মী রত্না বর্মনের বাড়িতে গিয়ে তার সাথে কথা বলেন।

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান তিনি এই ব্যাপারে সবসময় খোঁজ খবর রাখছেন, পাশাপাশি DGP কে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথাও জানান।

অপরদিকে অভিযোগকারী বিজেপি কর্মী রত্না বর্মন জানান, তৃণমূল নেতারা রাতে তাকে পিঠে বানানোর জন্য ডেকেছিল, কিন্তু তাতে সাড়া না দেয়ায় তার বাড়ি ভাঙচুর, এমনকি তাদের বিদ্যুতের সংযোগ কেটে দেয়া হয়। একই সাথে তিনি আরো জানান ঘটনার পর থেকে প্রায় ১ মাসের বেশি সময় ধরে তারা বাড়ি ছাড়া রয়েছেন, তবে আজ রাজ্যপাল তার বাড়ি আসায় তিনি একটু নিরাপদ অনুভব করছেন।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code