Google removes several major Indian apps from Playstore.
গাইডলাইন বা নিয়ম ভঙ্গের অভিযোগে ভারতের জনপ্রিয় দশটি অ্যাপকে প্লে স্টোর (Play Store) থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় গুগল (Google)। জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থার তরফে জানানো হয়, প্লে স্টোরের পরিষেবার ব্যবহারের জন্য ডেভেলপাররা গুগলকে কোনওরকম অর্থ দেয়নি। অতিরিক্ত সময়ও দেওয়া সত্ত্বেও গুগলকে বকেয়া মেটায়নি ওই ১০টি সংস্থা। এরপরেই চরম পদক্ষেপ নিয়ে বাধ্য হয় গুগল।
গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়
- ALT Balaji
- Bharat Matrimony
- Naukri
- 99 Acres
- Kuku FM
- Quack-Quack
- Shaadi.Com
- Stage
- Truly Madly
- Stage OTT
তবে কেন্দ্রের পদক্ষেপে গুগলের প্লে স্টোরে (Google Play Store) ফিরে এলো এই ১০টি ভারতীয় অ্যাপ। শনিবার গুগলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Minister Ashwini Vaishnaw)। বৈঠক শেষে গুগলের তরফে জানানো হয়, ১০টি অ্যাপকেই ফেরানো হচ্ছে তাদের প্লে স্টোরে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ