Latest News

6/recent/ticker-posts

Ad Code

হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক

হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক

fair



অঙ্কিতা চ্যাটার্জী: আসানসোল:-

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলা ২ রা মার্চ শনিবার পশ্চিম বর্ধমানের আসানসোল পোলো গ্রাউন্ডের এন সি সি মাঠে আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর ও পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে। 

এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোলের মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জী, ক্ষুদ্র, ছোট, মাঝারি ও বস্ত্র শিল্প দপ্তরের মহাপ্রবন্ধক প্রশান্ত মন্ডল, জেলা গ্রামোন্নয়ন দপ্তরের প্রকল্প আধিকারিক ইন্দ্রদেব ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বন্দোপাধ্যায় সহ অন্যান্য অতিথিরা।

এদিনের হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলায় আদিবাসী নৃত্যের আয়োজন ও করা হয়। পাশাপাশি মন্ত্রী মলয় ঘটক মেলার বিভিন্ন স্টলে ঘুরেও দেখেন এদিন।

এই বছর এই মেলায় ৫১ টি স্টল বসেছে, পার্শ্ববর্তী জেলা থেকেও বিক্রেতারা এসেছেন।মেলার মুখ্য উদ্দেশ্য জেলার স্বনির্ভর গোষ্ঠী ও স্বরোজগারীদের তৈরী সামগ্রীর প্রদর্শন ও বিপণন।

এই মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলাটি আগামী ৫ ই মার্চ ২০২৪ পর্যন্ত চলবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code