রসিক বিল মিনি জু-তে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব
উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির উদ্যোগে রসিক বিল মিনি জু-তে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। উপস্থিত ছিলেন বিট অফিসার তপন নার্জিনারি , জু তত্ত্বাবধায়ক খগেশ্বর কার্জি,কবি পীযূষ সরকার ও শ্রীমতি ব্রতদিপ্তি সরকার।
মদন মোহন মোহন্তের বাঁশির সুরে ক্যানভাসে উপস্থিত অতিথিবৃন্দ ছবি এঁকে বসন্ত উৎসবের শুভ সূচনা করেন। উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির সদস্য শিল্পী অনুকূল বর্মনের ছাত্র-ছাত্রীদের অংকন প্রশিক্ষণের পাশাপাশি সারাদিনব্যাপী চিত্রশিল্পীরা রসিক বিলের মনোরম পরিবেশে ছবি আঁকেন। মূলত: বন ও বন্যপ্রাণ রক্ষার্থে উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির এই চিত্রকর্মশালা।
অংশগ্রহণ করেন রথীন্দ্র নাথ সাহা, তরুণ মিত্র, মিলি বিশ্বাস অনুকূল বর্মন, জীবন বর্মন, রোমিও রায়, শুভঙ্কর সরকার, জয় চক্রবর্তী, কৌশিক রায়,রাম কমল রায়, স্বাধীন রায়, পিন্টু গোপ, বিদ্যুৎ ওঝা, নুপুর সূত্রধর
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির সম্পাদক শ্রী রথীন্দ্রনাথ সাহা
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ