Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্যর্থ ধোনী-রাহানের ব্যাটিং, ২০ রানে জয় পেল দিল্লী ক্যাপিটালস

ব্যর্থ ধোনী-রাহানের ব্যাটিং, ২০ রানে জয় পেল দিল্লী ক্যাপিটালস

CSK vs DC


এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লী ক্যাপাটালস। ওপেন করতে নেমে দিল্লী ক্যাপিপালসের দুই ওপেনার ৯৩ রানের পার্টনারশিপ করেন। পৃথ্বী করে ৪৩ ওয়ার্নার করে ৫২। এদিকে ক্রিকেটে ফেরার পর আজ প্রথম হাফ সেঞ্চুরি করলেন অধিনায়ক পন্থ। ৫১ রানের দুরন্ত ইনিংস করেন তিনি। মিচেল মার্শ করে ১৮। অক্ষর ৭ ও ফোরের করে ৯। নির্ধারিত ২০ ওভারে ১৯১ রানের স্কোর গড়ে দিল্লী।



জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই দলের দুই ওপেনারই ব্যর্থ হন। রুতু করে ১ ও রাচিন রবীন্দ্র করে ২। ম্যাচকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে রাহানে ও দুবে। রাহানে ৩৪ ও দুবে ১৮ রান করেন। খালি হাতে ফেরে রিজভি। পুরো চেন্নাইয়ের সমর্থকরা তখন তাঁকিয়ে ধোনি ও জাদেজার দিকে। এদিন ফের একবার জ্বলে উঠতে দেখা গেল ধোনিকে। তবে এবার ফিনিশার হিসেবে দেখা গেলেও জিত হল না দলের। জাদেজা করে ১৭ বলে ২১ এবং ধোনি ১৬ বলে ৩৭ রান তোলে। ম্যাচের শেষ বলে ছক্কা হাকিয়ে ১৭১-এ ইনিংস শেষ করে ধোনি। ২০ রানে জয়ের হাসি হাসলো দিল্লী।



ম্যাচ হারার আভাস আগে মিললেও ধোনির দুরন্ত ব্যাটিং বোধ হয় মন ভালো করেছিল সমর্থকদের। একে ছক্কা, বাউন্ডারি মারছিলেন ধোনি আর গ্যালারি জুড়ে তখন ধোনি ধোনি ধ্বনিতে মুখরিত হল দিল্লী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code