Latest News

6/recent/ticker-posts

Ad Code

Abhijit Gangopadhyay: জল্পনার অবসান! রাজনীতিতে যোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, কোন দলে?

Abhijit Ganguly: জল্পনার অবসান! রাজনীতিতে যোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, কোন দলে?

Abhijit Ganguly


জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজনীতিতে যোগ দিচ্ছেন সদ্য পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনের মুখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ ত্যাগ করেন আর এরপরেই আজ বাড়িতে সাংবাদিক বৈঠক করে বিজেপি যোগদানের ঘোষনা দিলেন তিনি।



এদিন তিনি জানান, আপাতত বিজেপিতে যোগ দিচ্ছেন পাশাপাশি লোকসভা নির্বাচনের টিকিট পেলে ভোটেও লড়বেন বলে স্পষ্ট জানালেন তিনি। শুধু তাই নয় নিজেই জানালেন যোগদানের তারিখ। আগামী ৭ই মার্চ বিজেপিতে যোগ দেবেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ জানালেন, বিজেপিই একমাত্র দল, যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। 



অভিজিৎ বললেন, সিপিএমে যোগ দেব না কারণ আমি ঈশ্বর বিশ্বাসী। ধর্মে বিশ্বাস করি। তাদের সঙ্গে আমার মিল হবে না। কংগ্রেস হল পারিবারিক জমিদারির একটা দল। এখানে জয়রাম রমেশের মতো শিক্ষিত মানুষেরা থাকেন। কিন্তু তাঁরা পদ পান না। রাহুল গান্ধীর মতো নেতাদের পিছনে থেকে যেতে হয়। 



এদিন তৃণমূলের কথাও বললেন তিনি। তৃণমূলের থেকেই অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যোগ দিলেন বলেও জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  জানালেন, শাসকদলের তরফে তাঁকে আক্রমণ করা হয়েছে বলেই তিনি আজ রাজনীতিতে। অভিজিৎ বলেন, ‘‘ওঁরাই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন।’’ তৃণমূল ভিতর ভিতর ভেঙে পড়ছে। এই দল বেশি দিন আর নেই। বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code