Abhijit Ganguly: বিচারপতির পদ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, এবার কি বড় ঘোষনা?
শনিবার হঠাৎই রাজ্যে শোরগোল ফেলে দিয়েছিলেন চাকরিপ্রার্থীদের ভগবান তথা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেয়াদ শেষের আগেই নিজের পদ থেকে ইস্তফার কথা জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তারপরেই বড় ঘোষনা দেবেন বলেও জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ মঙ্গলবার কথা মতো পদত্যাগ করলেন বিচারপতি। এরপর দুপুরে বাড়িতে সাংবাদিক বৈঠক করবেন বলেও জানা গেছে। তবে কি এবার রাজনীতিতে পদার্পন?
অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রাজনীতিতে যোগ দিতে চলেছেন তা নিয়ে আগে থেকেই চর্চা। অনেকেই মনে করছেন রাজনীতিতে যোগ দিতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও এখনও পুরোপুরি ষ্পষ্ট নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে পদার্পন, আর কোন দলেই বা যোগ দেবেন। নিশ্চয় তা স্পষ্ট হবে আজকের সাংবাদিক বৈঠকে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
দুপুর ২টোয় নিজের সল্টলেকের বাড়িতে সাংবাদিক বৈঠক করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই বিচারপতি পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাড়ি ফিরছেন অভিজিৎ। ডাকযোগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠানোর পাশাপাশি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ