Latest News

6/recent/ticker-posts

Ad Code

নদীতে ভেসে এলো বিশালাকৃতি লোহা, চাঞ্চল্য এলাকাজুড়ে

নদীতে ভেসে এলো বিশালাকৃতি লোহা, চাঞ্চল্য সাগরদিঘীর কাবিলপুরে

Murshidabad news



সোমবার ভাগীরথী নদীতে ভেসে আসে বিশাল আকৃতির লোহা, যা ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুর রাজারামপুর ফেরিঘাটে।




স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সাগরদিঘীর রাজারামপুর ফেরিঘাটে নৌকা পারাপার করার সময়, নৌকার মাঝিরা দেখতে পায় , ভাগীরথী নদীর মাঝখান দিয়ে ভেসে যায় বিশাল আকৃতির লোহার গোটা। প্রথমে দেখেই রীতিমতো চমকে যায়। এবং সেই লোহার বিশাল আকৃতি বস্তুটিকে নৌকায় দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যায় ভাগরথিত তীরে। স্থানীয়রা দেখে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে , প্রশ্ন উঠছে কোথা থেকে এলো এই লোহার গোটা , কিসের এই লোহার বস্তুটি। দ্রুত তদন্ত করা দরকার। 



স্থানীয় এক মাঝি জানান এই লোহা যেখান থেকে এসেছে তাদের খবরটা পৌঁছানো দরকার।। নদী থেকে এই লোহার গোটা উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে গোটা কাবিলপুর জুড়ে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code