মাধ্যমিক পরীক্ষার্থী ও তার মাকে বেধড়ক মারধরের অভিযোগ স্কুলের ছাত্রদের বিরুদ্ধে
কানিং :
এক মাধ্যমিক পরীক্ষার্থী ও তার মাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ঘুটিয়ারি বিএম বিদ্যাপীঠ স্কুলের ছাত্রদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার একটা দশের আপ ক্যানিং লোকালে।
সুত্র মারফত জানা যায়, গত তিন তারিখ বেতবেড়িয়া সংগ্ৰামী নগর বিদ্যাপীঠ স্কুলের ছাত্রদের সাথে ঘুটিয়ারি শরীফ বিএম বিদ্যাপীঠের ছাত্রদের মেয়েদের কে ইভটিজিং করা নিয়ে বচসা হয় ।মাধ্যমিক পরীক্ষার্থী দ্বীপ বৈরাগী তার প্রতিবাদ করে ।সেদিন হাতাহাতিও বলে জানা যায় ।বিদ্যালয়ের শিক্ষকরা এসে বিষয়টি মিমাংসা করে। মঙ্গলবার সেই ঘটনার সূত্র ধরে ঘুটিয়ারি শরীফ বিএম বিদ্যাপীঠের ছাত্ররা বহিরাগত কিছু লোকজনকে নিয়ে এসে ট্রেনের মধ্যে দ্বীপ বৈরাগী ও তার মায়ের ওপর আক্রমন করে ।
এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । বর্তমানে ওই ছাত্র ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর কোমর বেঁধে তদন্ত শুরু করেছে ক্যানিং জিআরপি। আহত ওই ছাত্র জানায় যে সে নিরাপত্তা হীনতায় ভুগছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ