Latest News

6/recent/ticker-posts

Ad Code

পেঙ্গলিনের আঁশ পাচারের পথে বনদপ্তরের হাতে ধরা পড়লো দুজন

পেঙ্গলিনের আঁশ পাচারের পথে বনদপ্তরের হাতে ধরা পড়লো দুজন

পেঙ্গলিনের আঁশ পাচারের পথে বনদপ্তরের হাতে ধরা পড়লো দুজন


এবার পেঙ্গলিনের আঁশ পাচারের পথে বনদপ্তরের হাতে ধরা পড়লো দুজন। ধৃত দুই ব্যক্তির নাম রামকুমার গিরি(৩৪),অনিল কুমার চৌধুরী(২৪)। ধৃত দুজনেই আসানসোলের বাসিন্দা বলে জানা যায়।


ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের কর্মীরা অভিযান চালিয়ে আসানসোল কুমারপুর এলাকা থেকে পাচারের পথে এই দুজনকে গ্রেফতার করা হয়।


ধৃতদের কাছ থেকে প্রায় আড়াই কিলো আঁশ উদ্ধার হয়েছে। যারা বাজার মূল্য আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকা।


আসানসোল রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় পতি জানিয়েছেন পেঙ্গলিনের আসগুলি পাচারের জন্য ডিল করার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই পাচারের কথা জানতে পারি। পরে আসানসোলের কুমারপুর এলাকায় মোবাইল ট্রাকিং এর মাধ্যমে স্পট চিহ্নিত করে হাতেনাতে দুজনকে পেঙ্গলিনের আঁশ সহ আটক করা হয়। ধৃতদের আসানসোল দক্ষিণ থানার হাতে তুলে দেওয়া হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code