Latest News

6/recent/ticker-posts

Ad Code

বামনহাট নতুন বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক সেনাকর্মী গুরুতর আহত

Bamanhat Road Accident, Ex-Army Man Injured, Cooch Behar News, Local News Bengali, Bamanhat New Market, বামনহাট দুর্ঘটনা, পথ দুর্ঘটনা, কোচবিহার
বামনহাট নতুন বাজারে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত প্রাক্তন সেনাকর্মী

রাহুল দেব বর্মন, বামনহাট, সংবাদ একলব্য: শনিবার রাতে বামনহাট নতুন বাজার এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় নরেন বর্মন (৬০) নামে এক সাবেক সেনাকর্মী গুরুতর আহত হয়েছেন। দ্রুতগতির একটি মোটরসাইকেল প্রথমে আরেকটি বাইক ও পরে তাঁর স্কুটারকে ধাক্কা দিলে তিনি বিদ্যুতের পোলে আছড়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও দুর্ঘটনার ভয়াবহতা

প্রত্যক্ষদর্শী অন্তরা সরকার জানান, বাইকটির গতিবেগ এতটাই বেশি ছিল যে একটি বাইককে ধাক্কা মেরে প্রায় ৫০ মিটার দূরে থাকা স্কুটার ও একটি সাইকেলকেও আঘাত করে। সাইকেলচালক সুস্থ থাকলেও তাঁর সাইকেলটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহত প্রাক্তন সেনাকর্মীর অবস্থা আশঙ্কাজনক

জানা গিয়েছে, আহত নরেন বর্মন উত্তর লাউচাপরা এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর তাঁকে তড়িঘড়ি প্রথমে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকরা তাঁকে অন্যত্র স্থানান্তর করেন।

তদন্তে পুলিশ, আটক বাইক

দুর্ঘটনাকারী মোটরসাইকেলের চালক জয়ন্ত মোদক (৩০) ও তাঁর পিছনে থাকা অশোক মোদকের সামান্য আঘাত লেগেছে। প্রথমে যাঁদের বাইককে আঘাত করা হয়, তাঁদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।

কোচবিহার জেলা এবং স্থানীয় খবরের সমস্ত ব্রেকিং আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in

সাংবাদিক রাহুল দেব বর্মন

সাংবাদিক - রাহুল দেব বর্মন

জন্মসূত্রে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বাসিন্দা রাহুল দেব বর্মন ভূগোলে স্নাতক। ২০১৭ সাল থেকে তিনি পেশাদার সাংবাদিকতার জগতে পা রাখেন। ২০২৩ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত রয়েছেন। রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা, সাহিত্য এবং সংস্কৃতি— সব ধরনের খবর অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে পাঠকের কাছে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code