মীনাক্ষী তৃণমূলকে চোর বলবেন, আর ওঁর জ্যাঠা একসঙ্গে বিরিয়ানি খাবেন, ব্রিগেড নিয়ে বামেদের কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী
ইনসাফ যাত্রার সাফল্যের পড়ে আজ কলকাতায় DYFI এর বড় সমাবেশ ব্রিগেড ময়দানে। সেখানে বামেদের প্রতিবাদের মুখ হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই নিয়ে সাত সকালেই পারদ চড়তে শুরু করেছে। এই সমাবেশ নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বললেন, ওদের কোনও অস্তিত্ব নেই। বামপন্থীরা অনেক আগেই নিজেদের লাইন থেকে সরে গিয়েছে। মীনাক্ষী বলবেন, তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো, জেল ভরো। বিজেপি-কেও যদিও চোর বলেন উনি আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পটনা, মুম্বই, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবেন। মানুষ সব দেখছেন।
লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরে শামিল বাম-তৃণমূল দুই শিবিরই। দফায় দফায় বৈঠকেও একসঙ্গে অংশ নিয়েছে দুই শিবির। বাংলায় যদিও দুর্নীতি থেকে একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব বামেরা। দিল্লিতে পিসি ভাইপো সাধু আর পশ্চিমবঙ্গে চোর। এই দু'রকম কথা বলে এরা। এঁদের কে বিশ্বাস করবে। দিল্লিতে দোস্তি, কলকাতায় লড়াই, এটা বন্ধ করুন। লড়লে ভাল করে লড়তে হবে। অর্ধেক লড়ে কোনও লাভ নেই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ