Latest News

6/recent/ticker-posts

Ad Code

শালডাঙ্গা নেতাজী উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী উদযাপন

শালডাঙ্গা নেতাজী উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী উদযাপন 

Saldanga High school

পূর্ব বর্ধমান: 


শালডাঙ্গা নেতাজী উচ্চ বিদ্যালয়ের (Saldanga Netaji High School) বর্ষব্যাপী প্লাটিনাম জুবিলী উদযাপনের সমাপন অনুষ্ঠানে আজ সকাল ৮টাই জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়। 



প্লাটিনাম জুবিলী বর্ষ উপলক্ষে ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। তারপর আজকের উদ্বোধক পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মানন্দ জী মহারাজ ,রামকৃষ্ণ আশ্রম ও বিদ্যাপীঠ, দোমরা, পশ্চিম বর্ধমান, বিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন করেন । 



পরবর্তীতে প্রদীপপ্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন উদ্বোধক ও মঞ্চে উপস্থিত ছিলেন সকল বিশিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ। তারপর স্বরণিকা পত্রিকা উদ্বোধন করা হয়।



মরণোত্তর চক্ষুদান ও অঙ্গদান এবং টিস্যু দানের কাউন্টার ছিল । যা আগামীকালও থাকবে। আজ মরণোত্তর চক্ষুদান ৫৪ জন করেছেন এবং অঙ্গদান করেছেন ৩৩ জন।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code