Lankapara picnic spot: পিকনিকের মরশুমে হাউসফুল লঙ্কাপাড়া ! জানুন বিস্তারিত
লঙ্কাপাড়া চা বাগান পিকনিক স্পট হিসাবে এবছর সবথেকে বেশি জনপ্রিয়তা পাচ্ছে। ৭ জানুয়ারি রবিবার বহু গাড়ি জায়গার অভাবে ফিরে যেতে বাধ্য হয়েছে। এককথায় নতুন বছরে জানুয়ারির প্রথম রবিবার লঙ্কাপাড়া চা বাগান ছিল পিকনিকের মরশুমে সম্পূর্ন হাউসফুল।
তবে নতুন বছরে জানুয়ারির প্রথম রবিবারে সংবাদ লেখা পর্যন্ত ৯২১ টি গাড়ি পার্কিংএর জন্য এসেছে। এখানে দুই এবং তিনচাকার যানের জন্য ২০ টাকা পার্কিং চার্জ, চার চাকার ছোট গাড়ির জন্য ১০০ টাকা, আর বড় গাড়ির ক্ষেত্রে ২০০ টাকা পার্কিং চার্জ।
কোচবিহার, জলপাইগুড়ি, তুফানগঞ্জ সহ দূরদূরান্ত থেকে পিকনিক করতে দলে দলে মানুষ আসছেন নতুন এই পিকনিক স্পটে। তবে পানীয় জল এবং টয়লেটের ভালো ব্যবস্থা না থাকায় অসন্তুষ্ট হতে দেখা গেছে অনেককেই।
কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই নতুন পিকনিক স্পট এবং আয়জকদের ব্যবহার বিশেষ প্রশংসা পাচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in





0 মন্তব্যসমূহ