আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের দল ঘোষনা করলো ভারত
সামনেই টি২০ বিশ্বকাপ আর তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের দল ঘোষনা করলো ভারত। সেই দলে ফিরলেন রোহিত থেকে কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে ঘোষিত দলে তিন জন ওপেনার রয়েছেন। রোহিত ছাড়াও দলে শুভমন গিল এবং যশস্বী জয়সওয়াল। বিরাট নামবেন তিন নম্বরে। সূর্যকুমার যাদবের চোটের কারণে তাঁর জায়গায় মিডল অর্ডার সামলাবেষ তিলক বর্মা এবং রিঙ্কু সিংহ। উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন জীতেশ শর্মা এবং সঞ্জু স্যামসন।
আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। ১১ জানুয়ারি প্রথম ম্যাচ মোহালিতে। দ্বিতীয় ম্যাচ ইনদওরে ১৪ জানুয়ারি। শেষ ম্যাচ বেঙ্গালুরুতে ১৭ জানুয়ারি। সব ম্যাচ শুরু সন্ধ্যা ৭টা থেকে। দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, আবেশ খান এবং মুকেশ কুমার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ