Latest News

6/recent/ticker-posts

Ad Code

Sangbad Ekalavya: আট বছরে 'সংবাদ একলব্য'-পাঠকের আস্থায় ও সত্যের সন্ধানে অবিচল পথচলা

Sangbad Ekalavya 8th Anniversary, Bengali News Portal, Digital Media, সংবাদ একলব্য বর্ষপূর্তি
আট বছরে 'সংবাদ একলব্য'

সত্য ও সমাজের পাশে দাঁড়াতে ২৩শে মে ২০১৯-এ পথচলা শুরু করে সংবাদ একলব্য। যদিও এর বীজ বপন হয়েছে আরও কয়েক বছর আগে ২০১৬ সালে, ছাপার অক্ষরে। কিন্তু, ২০১৯-এ নতুন স্বপ্নে নতুন দিগন্তে নতুন কিছু করার অঙ্গীকার নিয়ে আধুনিকতার সাথে তাল মিলিয়ে সংবাদ একলব্য অনলাইন নিউজ পোর্টাল হিসাবে পথচলা শুরু করে। তবে গুটি গুটি পায়ে সব ঝড়-ঝঞ্ঝার সাথে লড়াই করে আজ সপ্তম বর্ষ পূর্ণ করে অষ্টম বর্ষে পাড়ি দেওয়া ততটাই সহজ ছিল না।

ডিজিটাল দুনিয়ায় সত্যের প্রকাশ

Sangbad Ekalavya Print Edition 2016, Newspaper Launch
(২০১৬ সালের ১১ আগস্ট ছাপা পত্রিকা সংবাদ একলব্যের উন্মোচন)

আন্তর্জালিক ব্যবস্থার এই দুনিয়ায় মুঠোফোনে সকলের ঘরে ঘরে বার্তা পৌঁছাতে আমরা যেমন বদ্ধপরিকর তেমনি সত্য সংবাদ পরিবেশনেও আমরা এতটুকু পিছিয়ে যাইনি। আর এই শক্তিকে ধরে রেখেই আগামীদিনে এগিয়ে চলাই আমাদের লক্ষ্য।

কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন

Sangbad Ekalavya Anniversary Celebration 2024
(২০২৪ সালে সংবাদ একলব্যের বর্ষপূর্তি অনুষ্ঠানে)

সপ্তম বর্ষ পূর্তিতে আমরা আমাদের সম্মানীয় পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপনদাতা, সম্পাদক মণ্ডলী, উপদেষ্টা মণ্ডলী, সাংবাদিক, সকল সদস্যবৃন্দ, টেকনিক্যাল টিমের সদস্য সকলকে জানাই শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন ও ধন্যবাদ। সংবাদ একলব্যের এই সাত বছর পূর্তিতে সকলের অবদান অনস্বীকার্য। সকলের প্রচেষ্টা, পরিশ্রম ও চিন্তার প্রতিফলনেই আজও গর্বের সাথে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সংবাদ একলব্য।

আগামী দিনের অঙ্গীকার

Sangbad Ekalavya Anniversary Celebration 2025
(২০২৫ সালে সংবাদ একলব্যের বর্ষপূর্তি অনুষ্ঠানে)

অষ্টম বছরের শুভারম্ভে সংবাদ একলব্য আরো বেশি করে দায়বদ্ধ থাকবে সত্য খবর তুলে আনতে। সকলের সহযোগিতা ও সমর্থন আমাদের এগিয়ে নিয়ে চলছে। সেই পথে যতটা সম্ভব আপনারা পাশে থাকবেন। সত্য ও সুন্দর বিষয়কে আপনাদের সামনে তুলে ধরে নতুন ও স্বচ্ছ-সুস্থ সমাজ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।

দেশ, রাজ্য ও সমাজের সত্য খবর সবার আগে পেতে সর্বদা চোখ রাখুন সংবাদ একলব্য-তে

🌐 sangbadekalavya.in
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code