Dhupguri: আইনি জট কেটে ধূপগুড়ি পৃথক মহকুমা, জানালেন মুখ্যমন্ত্রী
গত বছর ৫ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভায় উপনির্বাচন হয়। আর সেই নির্বাচনের প্রচারে ধূপগুড়িতে এসে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়। এদিকে উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। আর তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা করার কথা জানান। ডেডলাইন বেঁধেও দিয়েছিলেন ৩১ ডিসেম্বর পর্যন্ত।
কিন্তু এত দিন তা আইনি জটে আটকে ছিল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ধূপগুড়ি পৃথক মহকুমা হওয়ার বিষয়ে আইনি জট কেটে গিয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে পৃথক একটি অনুষ্ঠানে মিলিত হন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, ধূপগুড়ি এ বার থেকে পৃথক মহকুমা। আইনি জটের বিষয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত সপ্তাহ খানেক আগে, ৩১ ডিসেম্বরের সময় সীমা পেরিয়ে গেলও এখনো নোটিফিকেশন জারি হয়নি ধূপগুড়ি মহাকুমার। এই ইস্যুকে সামনে রেখে ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে অনশনে বসে মহকুমা নাগরিক মঞ্চ। এর আগে ধূপগুড়ি তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়ের বাড়ির সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মহকুমা নাগরিক মঞ্চ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ