Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণীর তিন ছাত্রী, চাঞ্চল্য এলাকাজুড়ে

পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণীর তিন ছাত্রী, চাঞ্চল্য এলাকাজুড়ে

Students


অষ্টম শ্রেণীর তিন ছাত্রী পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ। চার দিনেও মিলল না খোঁজ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়া এলাকায়। নিখোঁজ ছাত্রীরা হল মাম গাইন (১৩), সিমরন প্রজাপতি (১৪) ও স্নেহা দেবনাথ (১৪) প্রত্যেকেই হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।




প্রত্যেকেই চলতি মাসের এক তারিখ স্কুলে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয়, তবে তারা পরীক্ষা দেয়নি এবং আশ্চর্যজনকভাবে উধাও হয়ে যায়। স্নেহার বাড়ি অশোকনগর থানা এলাকায়, মাম ও সিমরনের বাড়ি হাবড়ায়। পরিবার প্রশাসনের দারস্থ হয়েছিলেন, পুলিশ তদন্তে নেমে মোবাইল ট্র্যাক করে তিন ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।  


উদ্ধার করে রাতে হাবরা থানা নিয়ে আসে,পরিবারের পক্ষ থেকে প্রশাসনের ধন্যবাদ জানাই, পরিবারের কাছ থেকে জানা যায় রাস মেলা উপলক্ষে বেরিয়েছিল ৩ বান্ধবী পথ ভুলে যাওয়ার কারণে ফিরতে পারেনি বাড়িতে। এমনই কথা জানা গেল এক ছাত্রী বাবার কাছ থেকে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code