Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBJEE 2024: ২০২৪-এর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখ ঘোষণা করলো বোর্ড

WBJEE 2024: ২০২৪-এর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখ ঘোষণা করলো বোর্ড

WBJEE


আগামী বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে? ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চান তাঁরা পরীক্ষার তারিখ ঘোষনার অপেক্ষায় ছিল। অবশেষে বোর্ডের তরফে সেই তারিখ জানিয়ে দেওয়া হল। আগামী বছর ২৮শে এপ্রিল অনুষ্ঠিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।



ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘‘পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার পরীক্ষা WBJEE-২০২৪ আগামী ২৮ এপ্রিল, রবিবার অনুষ্ঠিত হবে।’’



বিশদে বিবরণের বোর্ডের সংশ্লিষ্ট ওয়েবসাইট নিয়মিত নজরে রাখতে বলা হয়েছে। বোর্ডের ওয়েবসাইটগুলি হল www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in.



আগামী বছর ১৬ই ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশাপাশি ISC এবং CBSE দ্বাদশের পরীক্ষাও একই সময়ে। ফলে ক্লাসের বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার পর ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির পরীক্ষা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code