লক্ষ্মীপুজোর প্রসাদ খেয়ে মৃত দুই
বীরভূম জেলার প্রান্তিক অঞ্চল রাজনগর ব্লকের রাজনগর গ্রামপঞ্চায়েতের ছোটোবাজার মালিপাড়ায় লক্ষ্মীপুজো উপলক্ষ্যে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় সোমবার। মঙ্গলবার সকালে বাসি খিচুড়ি প্রসাদ খেয়ে সাতেরোজন অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রথমে রাজনগর গ্রামীণ হাসপাতালে পরে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
বুধবার সকালে এক শিশু সহ দুইজনের মৃত্যু হয় । মৃতরা হলো - সাধু বাগদী (৫৫) এবং পার্বতী বাগদী (৫) । হাসপাতাল সুপার নীলাঞ্জন মন্ডল বলেন, "সাতেরোজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে ।"
ধনুককুমার ধীবর এবং অর্নব দে বলেন, "মঙ্গলবার সকালে লক্ষ্মীপুজোর বাসি খিচুড়ি প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে ।" এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ