IND vs SA Test: টেস্টের নেতৃত্বে রোহিত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের দল ঘোষনা করলো BCCI
আন্তর্জাতিক টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল। জানা গেছে, টি২০ ও ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে থাকা দুই টেস্টও খেলবে ভারত। টি২০ ও ওয়ানডেতে না থাকলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে দেখা যাবে বিরাট-রোহিতদের। টেস্ট দলের নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে বিশ্রাম নেবেন রোহিত। জানা যাচ্ছে টি২০ ও ওয়ানডে দুই ফরম্যাটে বিশ্রাম চেয়েছিলেন রোহিত ও বিরাট। বোর্ড তাদের আর্জি মেনে নিয়েছে। তবে টেস্ট সিরিজে রোহিত ফিরবেন এবং নেতৃত্বও দেবেন। টেস্ট দলে জায়গা পেলেও পরিস্থিতির ওপর সুযোগ পাবেন শামি। কারণ, এই মুহূর্তে শামি এনসিএ-তে চিকিৎসা করাচ্ছেন। দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি ম্যাচ খেলবে ভারত। চলুন দেখে নেওয়া যাক টেস্ট দলে জায়গা পেলেন কারা।
ভারতের ১৬ জনের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান (উইকেটকিপার), কেএল রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি*, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ