Latest News

6/recent/ticker-posts

Ad Code

IND vs SA ODI: ওয়ানডে-তে দক্ষিণ আফ্রিকা সফরে অধিনায়ক রাহুল, দলে রয়েছেন কারা?

IND vs SA ODI: ওয়ানডে-তে দক্ষিণ আফ্রিকা সফরে অধিনায়ক রাহুল, দলে রয়েছেন কারা?

Ind Vs Sa


সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি২০, টেস্টের পাশাপাশি একদিনের দল ঘোষনা করলো বিসিসিআই। বিসিসিআই প্রকাশিত দলে অধিনায়কত্ব দেওয়া হয়েছে কে এল রাহুলকে। ডেভিড মিলার-মার্কো জ্যানসেনদের বিরুদ্ধে রোহিত ও বিরাট কোহলি শুধু টেস্ট সিরিজ খেলবেন। তাঁদের আপাতত সীমিত ওভারের সিরিজে দেখা যাবে না।



একদিনের ক্রিকেটে গত দক্ষিণ আফ্রিকা সফরে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রোহিতের। চোটের কারণে রোহিত না থাকায় নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল। এবার অবশ্য ওয়ান ডে-তে নেতা হয়েই যাচ্ছেন রাহুল। দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি ম্যাচ খেলবে ভারত।



ভারতের ১৬ জনের একদিনের দল: কেএল রাহুল (অধিনায়ক/উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিং, দীপক চাহার।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code