Virat Kohli: আজও শচীনকে ছুঁতে ব্যর্থ কোহলি, ইংল্যান্ডের বিরুদ্ধে ফিরলেন ০-এ
আজ খালি হাতেই ফিরলেন বিরাট কোহলি। গোটা ক্রিকেট বিশ্ব তখন অধীর আগ্রহে ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকারের রেকর্ড বিরাটের ছোঁয়ার অপেক্ষায় প্রহর গুনছেন তখন এই নিয়ে দ্বিতীয় ম্যাচে ফেল করে গেলেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে শচীনের ঝুলিতে রয়েছে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড। মোট ৪৯ টি সেঞ্চুরি হাঁকিয়েছেন মাস্টার ব্লাস্টার। তার ঠিক আগেই ৪৮টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরি নিয়ে আছেন কোহলি। ফলে আর একটা সেঞ্চুরি করলেই ক্রিকেটের ভগবানকে ছুঁয়ে ফেলবেন কোহলি। আর সেই অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। কিন্তু আজকেও ব্যর্থ বিরাট।
আজ বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারত। প্রথম ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচে সবাইকে নিরাশ করে '০' রানে ফিরলেন বিরাট কোহলি। আর সাথে সাথে আজও ছোঁয়া হল না শচীনকে।
বিরাট কোহলির ভিন্ন স্টাইল দেখা গেছে ২০২৩ সালের বিশ্বকাপে। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে দলের হয়ে অনেক ম্যাচ জিতেছেন চেজ মাস্টার বিরাট। বুদ্ধিমান ইনিংস ছাড়াও তার ব্যাট থেকে বড় শটও দেখা গেছে। কিন্তু আজ পুরোপুরি খালি হাতে ফিরেছেন কোহলি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ