BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

শারদ সম্প্রীতি উৎসব, কবিতা পাঠ ও গ্রন্থের মোড়ক উন্মোচন

শারদ সম্প্রীতি উৎসব, কবিতা পাঠ ও গ্রন্থের মোড়ক উন্মোচন

sharad sampriti



সুরশ্রী রায় চৌধুরী, কলকাতা:

শারদ সম্প্রীতি উৎসব, কবিতা পাঠ ও 'শুধু তোমারই জন্যে 'গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ এবং ' রাত বারোটার কলকাতা ' ও অচেনা অজানা মুর্শিদাবাদ ' গ্রন্থের মোড়ক উন্মোচন ।


আজ ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ বৃহস্পতিবার বিকেল ৪ টায় ডাঃ বি. সি. রায় মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে শিয়ালদহ ( জগৎ সিনেমা হলের কাছে) ডাঃ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত হল শারদ সম্প্রীতি উৎসব, কবিতা পাঠ ও কবি-সাহিত্যিক মহিবুর রহমানের কাহিনী ও চিত্রনাট্য 'শুধু তোমারই জন্যে'  গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ।  উৎসর্গ করেছেন কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ কে  এছাড়া   ' রাত বারোটার কলকাতা '  ( উৎসর্গ  করেছেন কবি, প্রাবন্ধিক  মজিদ মাহমুদ, কবি  ও সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল কে) 'অচেনা অজানা মুর্শিদাবাদ '. ২ য় খন্ড (উৎসর্গ করেছেন পরম শুভানুধ্যায়ী সুমন মন্ডল, সহধর্মিণী রহিমা বেগম এবং কন্যা ফারহিন খাতুনকে)  গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের কবি, প্রাবন্ধিক ও নজরুল গবেষক মজিদ মাহমুদ। সন্মানীয় অতিথি কবি ও সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল।  বিশেষ অতিথি ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ জহর মজুমদার, সংগীত শিল্পী ও মিউজিক ডিরেক্টর সুভাষ সিংহ রায়,  কবি সৌমিত বসু ,প্রাক্তন প্রধান শিক্ষক বংশী বদন চট্টোপাধ্যায় সহ অনেকে।
ডাঃ জয়নাল আবেদিন স্মৃতি সম্মাননা -২০২৩ পেলেন বাংলাদেশের কবি প্রাবন্ধিক ও নজরুল গবেষক মজিদ মাহমুদ। ডাঃ বিধান চন্দ্র রায় স্মৃতি সম্মাননা - ২০২৩ পাচ্ছেন কবি ও সাহিত্যিক আবদুস শুকুর খান এবং কবি ও সম্পাদক মৃণালকান্তি সাহা।
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy