বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন শুরু করলেন পশ্চিমবঙ্গ ল'ক্লার্ক অ্যাসোসিয়েশন
বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন শুরু করলেন পশ্চিমবঙ্গ ল'ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা। শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতের সামনে মার্চেন্ট রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।
পশ্চিমবঙ্গ ল'ক্লার্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জীব বাগচী বলেন, দীর্ঘদিন ধরে কাজ করে এলেও আমাদের কর্মক্ষেত্রে বসার কোনও জায়গা নেই। বাইরে থেকে আসা বিচারপ্রার্থীদের জন্য বসার ব্যবস্থা, পানীয় জল, শৌচাগার সহ আরও বিভিন্ন দাবি তুলে ধরেন তিনি। পশ্চিমবঙ্গ ল'ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যদের নিজস্ব অধিকার, বিমা সহ ওয়েলফেয়ার ফান্ড চালু করার দাবি তুলে ধরে জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোড এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।
রাজ্য কমিটির নির্দেশে এই আন্দোলন করা হচ্ছে বলে জানান সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির কর্মকর্তা রতনকুমার দত্ত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ