Abhishek Banerjee: কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ পেল অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা উচ্চ আদালতে রক্ষাকবচ পেলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির ( ED ) দায়ের করা ইসিআইআরের ( ECIR ) ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না এমনই নির্দেশ দিয়েছে কলকাতা উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইডির দায়ের করা ইসিআইআর খারিজের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আবেদনে সাড়া দেয়নি আদালত।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা ইসিআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে রাখেন বিচারপতি। তিনি বলেন, এখনও পর্যন্ত ইডির করা অভিযোগের উপযুক্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করেছে খুবই কম। ইডি মৌখিক ভাবে যা যা দাবি করে এসেছে, তার কোনও প্রামাণ্য নথি ইডি দিতে পারেনি। একমাত্র সুজয় কৃষ্ণ ভদ্রর বয়ান ছাড়া আর কোনও তথ্যপ্রমাণ ছাড়া তেমন কোনও প্রমাণ দিতে পারেনি ইডি। তাছাড়া সেই প্রমাণও কতটা গ্রহণযোগ্য তা নিয়েও কিছু সংশয় আছে। তাই এই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে এই মুহূর্তে কোনও পদক্ষেপ নিতে পারবে না ইডি।
বিচারপতি জানান, ইডির ( ED ) দায়ের করা ইসিআইআরের ( ECIR ) ভিত্তিতে এখন কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 12 ই সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ম্যারাথন যারা করে ইডি। যদিও ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, আমারও সময় নষ্ট, সিবিআই-এরও সময় নষ্ট। এমন ভাবেই প্রতিক্রিয়া দেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ