Abhishek Banerjee: দুর্নীতি মামলায় অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করলো ইডি
বড় খবর! এবার নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করলো ইনফোর্সমেন্ট ডিরেক্টর। আগামী ১৩ ই সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক আর সেই বৈঠকে যোগ দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিকে ১৩ই সেপ্টেম্বরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তলব করেছে ইডি।
এডি তলবের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ জানিয়েছেন। তাঁর অভিযোগ, তাঁর কাজে বাধা দিতে ইডি ইচ্ছেকৃত একই দিনে তলব করেছে। INDIA-র প্রতি ভয় থেকেই এই কাজ বলে মনে করছেন অভিষেক বন্দোপাধ্যায়।
আগামী ১৩ তারিখ কলকাতার অফিসে ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দোপাধ্যায়কে। এদিকে এদিনেই ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। সেই বৈঠকে একজন সদস্য হিসেবে যোগ দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
X-এ অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছেন, ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ই সেপ্টেম্বর দিল্লিতে, যেখানে আমি একজন সদস্য। কিন্তু, @dir_ed সুবিধাজনকভাবে আমাকে ঠিক একই দিনে তাদের সামনে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে! 56-ইঞ্চি বুকের মডেলের ভীরুতা এবং শূন্যতা দেখে অবাক না হয়ে কেউ সাহায্য করতে পারে না। #Fear of India
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ