Latest News

6/recent/ticker-posts

Ad Code

Weather News: আগামী ২ দিন ভারী বৃষ্টি উত্তরের জেলাগুলিতে, জানুন আবহাওয়ার খবর

Weather News: আগামী ২ দিন ভারী বৃষ্টি উত্তরের জেলাগুলিতে, জানুন আবহাওয়ার খবর

Weather News




বিগত কয়েক দিন ধরেই কেন্দ্রীয় মৌসুম বিভাগের পক্ষ থেকে কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরের জেলা গুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, মঙ্গলবার থেকেই পূর্বাভাস বাস্তবায়িত হতে দেখা গেলো কোচবিহার, জলপাইগুড়ি সহ ডুয়ার্সজুড়ে।

Weather News


কয়েকদিন থেকেই চলছে বৃষ্টি । বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হলেও ভাদ্র মাসের গরম থেকে কিছুটা হলেও মুক্তি পেলো উত্তরবঙ্গবাসী।


আগামী দুই দিন উত্তরের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

(ads1)

কোচবিহার- আগামী ২৩ থেকে ২৫ অগাস্ট ভারী বৃষ্টি, এবং ২৬ ও ২৭ অগাস্ট মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।


আলিপুরদুয়ার - আগামী ২৩ থেকে ২৫ অগাস্ট ভারী বৃষ্টি, ২৬ অগাস্ট অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, এবং ২৭ অগাস্ট মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

(ads2)

উত্তর দিনাজপুর - আগামী ২৩, ২৬ ও ২৭ অগাস্ট মাঝারি বৃষ্টি, এবং ২৪ ও ২৫ অগাস্ট অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।


জলপাইগুড়ি- আগামী ২৩ থেকে ২৫ অগাস্ট ভারী বৃষ্টি, এবং ২৬ ও ২৭ অগাস্ট মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code