Chandrayaan 3: সফল চন্দ্রযান ৩ অভিযানে সামিল জলপাইগুড়ির কৌশিক, খুশির হাওয়া শহর জুড়ে
চাঁদের দক্ষিন মেরুতে পা রাখলো ভারত । ইসরোর এই সফল অভিযানে নাম জুড়লো জলপাইগুড়ির।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার কৌশিক নাগের বাড়ি জলপাইগুড়ি শহরের মোহন্ত পাড়ার। কৌশিকের বয়স (২৯) । আর কয়েকশো বিজ্ঞানী এবং অন্যান্য দের মধ্যে কৌশিক নাগও একজন । সফটওয়্যার ইঞ্জিনিয়ার কৌশিক ও সেই দলের একজন সদস্য।
চন্দ্রযান ৩ যখন চাঁদের দক্ষিন মেরুর মাটি স্পর্শ করলো টিভিতে সেই দৃশ্য দেখে খুশিতে আত্মহারা হয়ে উঠে কৌশিকের মা সোনালি নাগ । নিমেষেই এই খবর ছড়িয়ে পরে শহর জুড়ে।
ইতিহাস সৃষ্টি করা চন্দ্রায়ন ৩ সফল অভিযানে জলপাইগুড়ির এই কৃতি সন্তানের জন্য কৌশিকের পরিবার থেকে আপামর শহরবাসী গর্বিত। এইদিন রাতেই কৌশিকের মাকে মোহন্ত পাড়ার বাড়িতে এসে জেলা পুলিশের তরফে স়ংবধনা ও দেওয়া হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ