Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে কয়েক দফা দাবি নিয়ে সমাবেশ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল ওয়ার্ক অ্যাসোসিয়েশনের

ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে কয়েক দফা দাবি নিয়ে সমাবেশ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল ওয়ার্ক অ্যাসোসিয়েশনের 

SBI Contractual association




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে কয়েক দফা দাবি নিয়ে আজ বর্ধমান রেলওয়ে স্টেশনে একটি সমাবেশ করলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল ওয়ার্ক অ্যাসোসিয়েশন। এদিনের সমাবেশে রাজ্য নেতৃত্ব ছাড়াও পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের কর্মচারীরা উপস্থিত ছিলেন। 



এদিন সমাবেশ উপলক্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল ওয়ার্ক অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান ইউনিটের সেক্রেটারি সাধন বিশ্বাস বলেন প্রথম দিকে আমাদেরকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল। ২০১২ সালে এজেন্সি ভিত্তিক তাদেরকে কাজ করানো হচ্ছে।প্রাথমিকভাবে তাদেরকে পরিষ্কার প্রচ্ছন্ন হাউসকিপিং এর কাজে নিযুক্ত করা হলেও, বর্তমান সময়ে তাদেরকে দিয়ে ক্যাশ,লক, ভল, লকারে চাবি খোলা সহ সমস্ত রকম কাজ করানো হচ্ছে। তাদেরসাথে ক্রীতদাসের মতো কাজ করানো হয় বলে দাবি করেন তিনি।


এই বিষয়ে উচ্ছ নেতৃত্বকে জানানো হয়েছে বলে জানান তিনি। এর পরেও ফের জানানো হবে। তাদের এই দাবী না মানা হলে আগামী দিনে জাতীয় সড়ক অবরোধ করার হুমকি দেন তিনি। পাশাপাশি বৃহত্তর আন্দোলনের ঠিক দেবেন বলেও জানান। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code