Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের খাঁচা বন্দি লেপার্ড, স্বস্তি এলাকাজুড়ে

ফের খাঁচা বন্দি লেপার্ড, স্বস্তি এলাকাজুড়ে 

Leopard Rescue


ডুয়ার্স, জয়ন্ত বর্মণ

ফের ডুয়ার্সের চা বাগানে খাঁচাবন্দি লেপার্ড। এবার খাঁচা বসানোর ঘণ্টা দুয়েকের মধ্যেই ধরা দিল লেপার্ড। জানা যায়, সোমবার বিকেল ৪ টায় বসানো হয় খাঁচা আর সন্ধ্যা ৬ টায় সেই খাঁচায় বন্দি হয় লেপার্ড। ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার ভবেশ্বর পাড়া এলাকার ঘটনা। 



গত কয়েকদিন লেপার্ডের আতঙ্কে দিন কাটছিল ওই এলাকার বাসিন্দাদের। শেষমেষ লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে এলাকার বাসিন্দাদের মধ্যে। গ্রামবাসীদের থেকে জানা গিয়েছে, গত তিন দিনে এলাকার ছয়টি ছাগল সাবার করেছে লেপার্ডটি।এমনকি সোমবার সকালেও এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের একটি ছাগলকে মেরে ফেলে লেপার্ড। এলাকায় লাগাতার লেপার্ডের হানায় স্বাভাবিকভাবে আতঙ্কিত ছিল বাসিন্দারা।




সোমবার সকালে ঘটনার খবর পেয়ে বন দপ্তরের খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা সেখানে গেলে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। বাসিন্দারা দাবী করতে থাকে লেপার্ড ধরতে এলাকার খাঁচা বসানোর।গ্রামবাসীদের দাবি মেনে সোমবারই বিকেলে এলাকায় ছাগলের টোপ দিয়ে খাঁচা বসায় বন দপ্তর।সেই খাঁচাতেই বন্দি হয় একটি লেপার্ড। 


খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। লেপার্ড খাঁচাবন্দি হতেই বনকর্মীরা খাঁচা সহ লেপার্ডটিকে নিয়ে যায়। জানা গেছে, লেপার্ডটির স্বাস্থ্য পরীক্ষার পর সেটাকে ফের একবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code