Latest News

6/recent/ticker-posts

Ad Code

Anubrata Mandal: অনুব্রতের এ কি অবস্থা ! বিচারকের কাছে মনের কথা জানিয়েও হলো না লাভ

Anubrata Mandal: অনুব্রতের এ কি অবস্থা ! বিচারকের কাছে মনের কথা জানিয়েও হলো না লাভ 

Anubrata Mandal



ভার্চুয়াল শুনানীতে রোগা লাগছে অনুব্রত মণ্ডলকে, বলেন বিচারক। উত্তরে অনুব্রত মন্ডল (Anubrata Mandal) বলেন, তার শরীর খুবই খারাপ এবং ওজনও কমেছে। পাশাপাশি অনুব্রত (Anubrata Mandal) আরও বলেন, যে তাকে ইনহেলারও নিতে হচ্ছে এমনকি সবই ওষুধ তাকে তা নিয়মমাফিক খেতে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার সমস্ত অ্যাকাউন্ট সিজ করা আছে। তার ফলে সমস্যায় আছেন।

সামনে পুজো আসছে শ্রমিকদের পেমেন্ট দেওয়া যাবে না। সেই কারণে বিচারকের কাছে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) আবেদন করেন, যে তার যেন অন্তত একটা অ্যাকাউন্ট কে খুলে দেওয়া হয়।

অপরদিকে বিচারক রাজেশ চক্রবর্তী বলেন, যে তার মুখের কথায় কিছু হবে না। তাকে তাঁর আইনজীবীকে বলতে হবে যেন আদালতে এই বিষয়ে লিখিত আবেদন করেন তারপরই তা বিবেচনা করা হবে। পাশাপাশি তিনি (Anubrata Mandal) বিচারকের কাছে জানতে চান যে, এই যে গরু পাচার কাণ্ডে মামলা কেন দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। উইটনেস এখানে তাদের দিল্লি যেতে সমস্যা হবে।

বিচারক বলেন, যে এই বিষয়ে শুনানি শেষ হয়নি। এই মামলা আগামী ১৯ আগস্ট তারিখে এই আদালতেই শুনানি হবে তারপরেই আদালত বিবেচনা করবে গরু পাচার মামলা স্থানান্তরিত হবে কি না। সবই আইন মেনে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।

অনুব্রত (Anubrata Mandal) বিচারকের কাছে জানতে চান তিনি কি উচ্চ আদালতে যেতে পারেন। তখন বিচারক বলেন, আইন সবার জন্য অবশ্যই যেতে পারেন। অবশেষে উভয় পক্ষের শুনানী শোনার পর বিচারক ১২ ই সেপ্টেম্বর পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code