Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata News: বিরল! পঞ্চায়েত পুনর্নির্বাচনের দিন একসাথে তিন দলের প্রার্থী

Dinhata News: বিরল! পঞ্চায়েত পুনর্নির্বাচনের দিন একসাথে তিন দলের প্রার্থী 

Dinhata News


গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে যখন একের পর এক অশান্তির ঘটনা ঘটছে, রক্ত ঝরছে, আর সেই সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবে উঠে আসছে দিনহাটার নাম।ঠিক সেই সময়েই এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলো দিনহাটা। পুনঃনির্বাচনে দিনহাটার ৭/২৭৬ নম্বর বুথের বিজেপি তৃণমূল এবং সিপিআইএম প্রার্থীকে দেখা গেল সব সময় একসাথে বসে থাকতে, একে অপরকে পান খাওয়াতে এবং নিজেদের খাবার ভাগ করে খেতে।



৭/২৭৬ নম্বর বুথে এবারের পঞ্চায়েত নির্বাচনে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উশারানি বর্মন, অপর দিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনিতা দেবনাথ এবং সিপিআইএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবলি পাল দেবনাথ। তিন দলের এই তিন প্রার্থী জানান ভোট আসবে ভোট যাবে, কিন্তু এলাকায় তাদের একসঙ্গে থাকতে হবে। তাই কোন রকম অশান্তি নয় জনগণ যাকে চাইবে সেই আগামী দিনে পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হবেন। আর সেই জন্যই তারাও আজ একসাথে রয়েছেন। 



তারা আরো জানান পঞ্চায়েত নির্বাচনের প্রচারের সময়ও তারা একসাথে ছিলেন, গত ৮ তারিখ বাইরে থেকে একদল দুস্কৃতি দিয়ে এসে তাদের বুথে গন্ডগোল পাকায় আর তার জন্যই পুনরায় আজ নির্বাচন হচ্ছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code